ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ চিরিরবন্দরে সন্ধ্যা নামলেই মাদকের বিষাক্ত ছোবলে জর্জরিত দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ গ্রাহকদের রেমিট্যান্স সুবিধা আরও সহজ করতে চুক্তিবদ্ধ হলো নগদ ও রূপালী ব্যাংক বাংলাদেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ নিয়ে এলো হোন্ডা ঘুমাচ্ছেন নাকি ক্লান্ত হচ্ছেন? স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞানটি জানুন আগোরাতে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্যা ওঝার চরে একটি পাট ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।

নিহতের নাম শওকত মোল্লা। তিনি সহবতপুর ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ পাট ক্ষেতে কাজ করতে গিয়ে গাজী কবিরের জমিতে দুর্গন্ধ পান কৃষকরা। কাছে গিয়ে লাশ দেখতে পেয়ে তারা দ্রুত নাগরপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পাট ক্ষেত থেকে শওকত মোল্লা নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হয়েছে পরিবারের মাধ্যমে। লাশের সুরতহাল করা হয়েছে। মৃত্যুর কারণ ও সময় জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”

পুলিশ ধারণা করছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় নাগরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর শুরু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬